
নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় মোছাঃ রুলী খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর চারটার মধ্যে রাতের যেকোন সময়ের মধ্যে উপজেলার সুকাশ ইউনিয়নের শ্রীকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধু মোছাঃ রুলী খাতুন ওই গ্রামের মোঃ হাইস এর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহঃস্পতিবার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে স্বামী মোঃ হাইস এর সাথে কাটাকাটি হয় রুলী খাতুনের। রাতে স্বামী – স্ত্রী আলাদা রুমে ছিলো। রাত আনুমানিক ২.৩০ মিনিট হতে ভোর ৪.০০ টার মধ্যে যেকোন সময় পরিবারের লোকজন এর অজান্তে গৃহবধু রুলী খাতুন তাহার নিজ শয়নকক্ষে তীরের সাথে রশি দিয়ে আত্নহত্যা করেন। পরে পরিবার ও আশপাশের লোকজন জানার পরে পুলিশ কে খবর দিলে শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে ওই গৃহবধুর ফুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সিংড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আবুল কালাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।