1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাগেরহাটে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:৩৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাগেরহাটে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬৫ বার

উৎপল ঘোষ: বাগেরহাট জেলার মোল্লা হাট পাকা রাস্তার উপর হতে সৌদি পরিবহণে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব -৬। র্যাব -৬ সুত্র থেকে জানা যায়, র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফেনী-খুলনাগামী একটি সৌদিয়া পরিবহনের করে ০২ জন ব্যক্তি ফেনী থেকে খুলনার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসছে।

Open photo

এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন মোল্লারহাট ব্রিজ টোল প্লাজা এর উপরে (পাকা রাস্তায়) অবস্থান নিয়ে চেকপোস্ট স্থাপন করেন। আভিযানিক দলটি চেকপোস্ট করাকালীন একটি সৌদিয়া পরিবহন চেকপোস্ট অতিক্রম করাকালে কর্তব্যরত র‌্যাব সদস্যরা পরিবহন বাসটি থামানোর জন্য সংকেত দিলে পরিবহন বাসটি রাস্তার পাশে দাঁড় করানো মাত্রই পরিবহনে র‌্যাব সদস্যদের নিয়ে তাৎক্ষণিক উঠে ড্রাইভার, হেল্পার ও যাত্রীদের সম্মুখে আসন নং-G4, G3 এ বসে থাকা যাত্রীদ্বয়কে চ্যালেঞ্জ করে আসামী হরিণটানা থানাধীন খানজাহানগর এলাকার মৃত হালিমের পুত্র জুয়েল (৪৮) কে ও মৃত শহীদ বিশ্বাসের পুত্র শামীম বিশ্বাস (২২) গ্রেফতার করেন। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় হস্তান্তর করেআসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com