1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চন্দিমা থানায় ঘুষ নেওয়ায় ভিডিও ভাইরাল,ওসি মাহবুব আলম প্রত্যাহার - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:৩৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চন্দিমা থানায় ঘুষ নেওয়ায় ভিডিও ভাইরাল,ওসি মাহবুব আলম প্রত্যাহার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৫৫ বার
নিজস্ব প্রতিবেদক : অফিসে এক ব্যক্তির সঙ্গে খাম লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে প্রত্যাহার করা হয়েছে।আজ শনিবার (৬ জুলাই) তাকে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ওসি মাহবুব আলমকে থানা থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করেছেন।এখন খাম লেনদেনের বিষয়টি তদন্ত হবে।এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এর আগে, শনিবার ছোট একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।এতে দেখা যায়, সামনে বসে থাকা ব্যক্তি ওসিকে বলেন, ‘ভাই, একটা ছোট খাম দেন।’ ওসি তখন মুচকি হাসেন।এ সময় ওই ব্যক্তি বলেন, ‘মাহবুব ভাই, আপনি আমাকে চিনেন, জানেন, বোঝেন।আমি বিপদে পড়সি বলেই আপনার কাছে আসছি ভাই।’এ সময় ওসি মাহবুব আলম মুচকি হেসে ড্রয়ার থেকে একটি খালি খাম বের করে দেন।
পরে সামনে থাকা ওই ব্যক্তি ভরা খাম টেবিলে এগিয়ে দিলে ওসি সেটি নিয়ে আবার টেবিলের ড্রয়ারে রেখে দেন।ওই ব্যক্তি খামের ভেতর কী ঢুকিয়ে তা আবার ওসিকে দিয়েছেন সেটি ভিডিওতে দেখা যায়নি।তবে অভিযোগ উঠেছে, খামে ভরে এভাবে ঘুষ নিয়েছেন ওসি মাহবুব আলম। তবে পুলিশ পরিদর্শক মাহবুব আলম দাবি করেছেন, টাকা নয়; এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইকারীদের তালিকা নিয়েছেন খামে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমি পাবলিকের কাছ থেকে টাকা খাই না।কার সঙ্গে এ রকম কথা হয়েছে, সেটা মনে করতে পারছি না।তবে একজনের কাছ থেকে খামে ভরে ছিনতাইকারীদের তালিকা নিয়েছিলাম।ওই খাম ওইভাবেই আছে।সেই তালিকা নেওয়ার ভিডিও হতে পারে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com