1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মিঠাপুকুর থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩ - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:৩৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মিঠাপুকুর থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৫৮ বার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি:  র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা জানান ৫জুলাই বিকেল ৩টার দিকে একটি আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৫নং বালারহাট ইউনিয়নের সংগ্রামপুর গ্রোম থেকে ১৯০ বোতল নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তিনজন কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৩, গাইবান্ধা। গ্রেফতারকৃতরা হলেন,, ১। রহমত আলীর ছেলে কাইয়ুম শেখ (লিটন) ও ২। মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ জুল হাসান দুইজনেই রংপুর জেলার মিঠাপুকুর থানার সংগ্রামপুর গ্রামের ৩। মোঃ আশরাফুল ইসলাম রংপুর জেলার গঙ্গাচড়া থানার ইছামত হাজী পাড়া গ্রামের আজগর আলীর ছেলেকে আটক করেন।

No description available.

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণ সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রহিয়াছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদেরকে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য রংপুর জেলার মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com