1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গৃহবধূর গোসলের ভিডিও ধারণের সময় পুলিশ সদস্য আটক - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:৩৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গৃহবধূর গোসলের ভিডিও ধারণের সময় পুলিশ সদস্য আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭৩ বার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় গৃহবধূর গোসলের ভিডিও ধারণের সময় এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় গাইবান্ধা সদর থানা পুলিশ। শনিবার সন্ধ্যার আগে শহরের দক্ষিণ ধানঘড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম মো: শাহ আলম। তিনি বর্তমানে গাইবান্ধা পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তার বাড়ি লালমনিরহাটের বানভাসা গ্রামে বলে জানা গেছে। স্থানীয়রা জানান,বিকেলে দক্ষিণ ধানগড়া এলাকায় ছাদ খোলা একটি বাথরুমে গোসল করছিলেন এক গৃহবধূ। এ সময় এক লোক ভিডিও করছিল। স্থানীয় একজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে এলাকার লোকজন তাকে আটক করে। ওই লোক নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা সদর থানার এক কর্মকর্তা বলেন, সিভিল পোশাকে ওই পুলিশ সদস্য এই ঘটনা ঘটায়। স্থানীয়রা আটক করে তাকে মারধর করেন। পরে নিজেকে পুলিশ বলে পরিচয় দিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনগণ। পরে থানায় ফোন দিলে সদর থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে জানতে চাইলে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেরাজুল ইসলাম বলেন,তিনি অসুস্থ জানিয়ে ফোন করলে তাকে থানায় নিয়ে আসা হয়। ওই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com