1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৬২ বার

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে রায়হান হোসেন নামের এক কলেজ ছাত্রর মৃত্যু হয়েছে। মৃত রায়হান ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকার মুজিবনগর গ্রামের শহীদ হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায় বিভিন্ন জায়গায় খোঁজ নিও রায়হানকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে তারা জানতে পারে গেল সোমবার দুপুরে বাড়ির পাশেই টাঙ্গন নদীতে কয়েকজনের সাথে গোসল করতে গিয়েছিল সে এক পর্যায়ে অন্যান্যরা নদী থেকে উঠে আসলেও রায়হান সেখান থেকে আর ফিরে আসেননি। এরপর রায়হানের পরিবার ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা ও সদর থানা পুলিশ। ঠাকুরগাঁওয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি না থাকায় রংপুর থেকে আসা ডুবুরি দল আজ সকালে নিখোঁজ হওয়া এলাকাগুলোতে অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পৌর শহরে নিশ্চিন্তপুর এলাকার নূর মোহাম্মদের আমবাগানের পাশে নদীর ধারে তার লাশ ভাসতে দেখে সেখানকার স্থানীয়রা। এরপর সেখান থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের কর্মীরা। কলেজ ছাত্র রায়হানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফিরোজ ওয়াহিদ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com