
ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী প্রেস ক্লাবের পক্ষ থেকে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমাদুল হাসানকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ ১১ জুলাই বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কার্যালয়ে বিদায়ী অফিসার মাহমাদুল হাসানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এসময়, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর সাগর,প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলার রহমান, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম, মুশফিকুর রহমান মিল্টন ছাড়াও সাংবাদিক ওমর ফারুক, মতিন মোহাম্মদ ও লিমন মিয়া উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতৃবৃন্দ বিদায়ী অফিসারের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।