1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ পিকআপ চালক ও হেলপার গ্রেফতার - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ পিকআপ চালক ও হেলপার গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭৫ বার

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম এর নির্দেশে পলাশবাড়ী থানা এলাকায় মাদক জুয়া ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এরইধারাবাহিকতায় ১২ জুলাই শুক্রবার পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর নির্দেশে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে একটি পিকআপ ও ২ শ বোতল ফেনসিডিলসহ মমিন মিয়া (২৯) ও রাকিব (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মমিন মিয়া (২৯) রংপুর কোতয়ালী থানা এলাকার নুরপুর গ্রামের হাসান মিয়ার ছেলে ও রাকিব ইসলাম (২০) একই এলাকার রেজাউল করিমের ছেলে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান,পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ( মামলা নং-১১/১৫৬, তারিখ-১২/০৭/২০২৪)। তিনি আরো বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com