1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মিরপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা'র বাস্তবায়নে মানববন্ধন - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মিরপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র বাস্তবায়নে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৭২ বার

এস. হোসেন মোল্লা — সাংবাদিক প্রান্ত পারভেজকে কুখ্যাত কিশোর গ্যাং ” মাইরা দে ” গ্রুপের নির্যাতন, হুমকি,মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আজ বেলা ১২টার দিকে রাজধানীর মিরপুর- ১ সনি সিনেমা হলের সামনে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের দ্বারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়েছে। উক্ত সমাবেশের আয়োজক প্রতিষ্ঠান গুলোর মধ্যে ছিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ),ফ্রিলেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ, বৃহত্তর মিরপুর সহ ঢাকার বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীগন।বাস্তবায়নে ছিল আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা। সমাবেশে উক্ত সন্ত্রাসী কিশোর গ্যাংদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেন বাংলাদেশের সুপরিচিত ও প্রখ্যাত সাংবাদিক নেতা,সংগঠক ও মানবাধিকার কর্মীবৃন্দ।সেই সাথে সাংবাদিকদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে সুদৃঢ় বক্তব্য রাখা হয়। খবরে প্রকাশ, কুখ্যাত কিশোর গ্যাং ” মাইরা দে ” গ্রুপের বিরুদ্ধে খবর প্রকাশ করায় সাংবাদিক প্রান্ত পারভেজের বিরুদ্ধে মিথ্যা মানলা ও হুমকি প্রদান করে উক্ত কিশোর গ্যাং এর সদস্যরা যাদের কিনা গোপনীয় চক্রান্ত মুলক ভাবে সহায়তা করছে স্থানীয় পুলিশ প্রশাসন! উক্ত সমাবেশের বক্তব্য থেকে জানা গেছে, সাংবাদিকদের বিরুদ্ধে আক্রোশ মুলক আচরণ প্রতিহত ও পরিপূর্ণ অধিকার আদায়ে সোচ্চার হতে আজও দেশব্যাপী সকল প্রশাসন পিছনে পরে আছে। দেশ স্বাধীন হওয়ার এতো বছর পরেও স্বাধীনতা পায়নি সাংবাদিকদের কলম। দিনের পর দিন হাজার প্রচেষ্টা সত্ত্বেও বন্ধ হয়নি সাংবাদিক নির্যাতন,প্রতিষ্ঠিত হয়নি সাংবাদিকদের রাষ্টীয় অধিকার ও দাবী দাওয়া। তাছাড়াও পুলিশ প্রশাসনের মদদেই তাদেরই নাকের ডগার সামনে এই ভয়ংকর কিশোর গ্যাং প্রতিষ্ঠিত একটি সন্ত্রাসীচক্র বলেই প্রতিয়মান হয় বলে দাবি করেন উপস্থিত সাংবাদিকগন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com