1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তাড়াশে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৩৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তাড়াশে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৫০ বার

মোঃ লুৎফর রহমান লিটল,স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে একটি ব্রিজের পাশ থেকে কাপড়ে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি কালভার্ট ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি ব্রিজের পাশে আমরা কয়েকজন নবজাতকের মরদেহ দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com