
উৎপল ঘোষ: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালা নলতা গ্রামের দুর্ধর্ষ ডাকাত মৃত বাছতুল্লাহ মোড়লের পুত্র মোঃ রিয়াজুল ইসলাম একযুগেরও বেশী সময় ধরে তালা উপজেলাসহ আশেপাশে এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের এক নাম ছিল। তার নামে চুরি, ডাকাতি, দাংগা সংঘটন, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিষ্ফোরক সামগ্রী আয়ত্তে রাখা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জনমনে আতংকের সৃষ্টি হয়। র্যাবের নিকট গোয়েন্দা তথ্য ছিল যে, ডাকাত রিয়াজুল এবং তার দলের সদস্যদের ভূমিকা রয়েছে এসব ঘটনার পেছনে। আসামি রিয়াজুল গত ইং ২০১১ সালে তালা থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়না ভুক্ত ফেরারী আসামি হওয়া সত্ত্বেও আত্মগোপনে থেকে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সিপিসি-১, র্যাব-৬, সাতক্ষীরা আসামীকে গ্রেফতারের লক্ষে গত ১৫ জুলাই রাত প্রায় ১০ টা ৩০ মিনিটের সময় র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সার্বিক সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,চাঞ্চল্যকর ডাকাত রিয়াজ গ্রুপের প্রধান ডাকাতি, নাশকতাসহ একাধিক মামলার দীর্ঘ দিন যাবত পলাতক আসামি মোঃ রিয়াজুল ইসলাম খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সূরখালী এলাকায় অবস্থান করছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের বিশেষ আভিযানিক দলটি শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ১৬ জুলাই মধ্যরাত্র ০৩.৪০ ঘটিকার সময় খুলনা বটিয়াঘাটা থানাধীন সূরখালী এলাকা থেকে আসামী রিয়াজুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা তালা থানায় হস্তান্তর করা হয়।