1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বিধবা ভাতা কার্ড বাতিল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বিধবা ভাতা কার্ড বাতিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৫৯ বার

সাবিত হোসেন , শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বিধবা ভাতা কার্ড বাতিলের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ব্যাপারে মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক বিধবা। ভুক্তভোগী ঐ নারীর নাম জিন্নাহ বিবি(৪৭)। তিনি উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পৌওতা গ্রামের বাসিন্দা। জিন্নাহ বিবি জানান, আমার স্বামী মারা যাবার পর সমাজ সেবা অফিস থেকে বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা কার্ড পাই। কার্ড পাওয়ার পর দুইবার ভাতার টাকা পেয়েছি। এরপর থেকে কয়েক ধাপে আমার মোবাইল ব্যাংক একাউন্টে কোন টাকা আসেনি। গত রবিবার শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসে গিয়ে বিষয়টি জানতে চাইলে সেখানকার কর্মকর্তারা জানান, ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মন্ডল আপনাকে মৃত দেখিয়েছেন। তাই আপনার কার্ড বাতিল হয়েছে। এরপর কয়েকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি। কোন সমাধান পাইনি। ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মন্ডল জানান, আমি ঐ নারীকে চিনিনা। এ ব্যাপারে কোন কিছুই জানিনা। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই করে সত্যতা পাওয়া গেলে নিয়ম অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com