1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাগেরহাটের মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাক যাত্রাবাড়ি হতে আটক করে র‌্যাব-৬ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাগেরহাটের মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাক যাত্রাবাড়ি হতে আটক করে র‌্যাব-৬

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৭০ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : বাগেরহাট রামপাল থানার ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গনহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাক যাত্রাবাড়ি হতে আটক করে র‌্যাব-৬ রামপাল থানার মামলা সুত্রে জানা যায়,আসামী শেখ রফিকুল ইসলাম বাবুল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িয়ে পড়ে। এ সংক্রান্তে আন্তর্জাতিক অপরাধ ট্রা্ইব্যুনাল-১ তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মোট পাঁচটি চার্জ গঠন করে। গত ৩০ নভেম্বর ২০২৩ ইং আন্তর্জাতিক অপরাধ ট্রা্ইব্যুনাল-১ গনহত্যা ও মানবতাবিরোধী অপরাধে গঠিত আসামী শেখ রফিকুল ইসলাম বাবুলের বিরুদ্ধে গঠিত সবগুলো চার্জেই দোষী সাব্যস্ত করে এবং আসামীকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করে। আন্তর্জাতিক অপরাধ ট্রা্ইব্যুনাল-১ কর্তৃক মৃত্যুদন্ড আদেশ প্রদানের পর থেকে আসামী শেখ রফিকুল ইসলাম বাবুল বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রা্ইব্যুনাল-১ এর আদেশ প্রাপ্ত হওয়ার পর থেকে র‌্যাব-৬ এর চৌকস গোয়েন্দা দল আসামী গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম চলমান রাখেন। র‌্যাব-৬ এর গোয়েন্দা দল ১৬ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে,আসামী ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছে। পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে। ১৬ জুলাই র‌্যাব-৬ এর আভিযানিক দলটি উক্ত তথ্যের ভিত্তিতে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শহিদ ফারুক রোড এলাকায় র্যাব-১০ এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে গনহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী শেখ রফিকুল ইসলাম বাবুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অররাধ ট্রাইব্যুনাল-১, ঢাকায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com