1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে বিদেশী পিস্তল, গুলি ও বার্মিজ চাকু সহ গ্রেফতার ১ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:১৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে বিদেশী পিস্তল, গুলি ও বার্মিজ চাকু সহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৬৭ বার

মো: ইমরান মোল্লা,বিশেষ প্রতিনিধি: গত ১৬ জুলাই ২০২৪ খ্রিঃ মঙ্গলবার রাত ১১.০০ ঘটিকার সময় যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই(নিঃ)/বিপ্লব সরকার, এসআই(নিঃ)/মোঃ শাহিনুর রহমান (পিপিএম), এএসআই(নিঃ)/মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। সে সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি আদর্শপাড়ার শাহ আলম এর মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে মোঃ ফয়সাল আহম্মদ (২২) কে গ্রেফতার করেন। সে যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকার গোপালপুর গ্রামের মোঃ রেজাউল ইসলাম এর ছেলে। সে একই থানার শেখ হাটি আদর্শপাড়া রফিকের বাড়ির ভাড়াটিয়া। গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়সাল ইসলাম এর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও দুইটি বার্মিজ চাকু উদ্ধার করেন। এই সংক্রান্তে এসআই(নিঃ)/বিপ্লব সরকার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করেন।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com