1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ অভিযান ২০২৪ উদযাপন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ অভিযান ২০২৪ উদযাপন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১০০ বার

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ঠাকুরগাঁও এবং সদর দপ্তর, ৩৯ আনসার ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা কমান্ড্যান্ট ও অধিনায়ক (অতিঃ দায়িত্ব) মিনহাজ আরেফিন জেলা কার্যালয়ে ০১টি ফলজ বৃক্ষ ও ৩৯ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ০১টি ভেষজ বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্ধোধন করেন। এরপর জেলার আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে তিনি বৃক্ষের চারা বিতরণ করা হয়। মিনহাজ আরেফিন বলেন, বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিএএম,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি, পিএইচডি মহোদয়ের নির্দেশক্রমে আমরা সারা দেশের ন্যায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ঠাকুরগাঁও এবং সদর দপ্তর, ৩৯ আনসার ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও দেশীয় ফলজ, বনজ ও ভেষজ চারা গাছ রোপন করেছি। এ ধরণিতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানব সভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। শুধু জাতীয় বৃক্ষরোপণ অভিযান বা বৃক্ষমেলার সময় নয়, নিজ নিজ উদ্যোগে প্রত্যেক সচেতন মানুষকে সময়-সুযোগ বুঝে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এ বৃক্ষ রোপণ অভিযানের মাধ্যমে এ বাহিনীর সদস্যদের বৃক্ষরোপনে উদ্ধুদ্ধ করাসহ দেশের সর্বসাধারণকে বলব প্রত্যেকে যেন বৃক্ষরোপন করি। তিনি আরো বলেন এ বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে এ জেলার ৫টি উপজেলা, আনসার ভিডিপি ক্লাব-সমিতিসহ ইউনিয়ন পরিষদসমূহে ৭০৭টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরে ১০০টি ফলজ, বনজ ও ভেষজ চারা গাছ রোপণ করা হয়েছে।  এ সময় উপস্থিত ছিলেন ৩৯ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক জুয়েল রানা, সদর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা  রশিদুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট মোসাঃ সেলিনা পারভিনসহ অন্যান্যরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com