1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করেন সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করেন সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৬৫ বার

মোঃ ইউসুফ আলী,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। সোমবার (১২ আগস্ট) বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্ছু, বিএনপি নেতা শামছুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রাব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ শেষে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আমি কাহালু ও নন্দীগ্রাম উপজেলাবাসীর বিপদে-আপদে পাশে আছি এবং আগামীদিনেও থাকবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com