
হাফছা খাতুন স্টাফ রিপোর্টারঃ- নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে অত্র কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ তোতা কে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১২ই আগস্ট (সোমবার) দুপুর সাড়ে ১২টায় কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। ঐ সময় উপস্থিত ছিলেন, মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল, সিনিয়র সহ-সভাপতি আলামিন খন্দকার, সাধারণ সম্পাদক শাকিল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আফিফ হাসান,সাংগঠনিক সম্পাদক রাব্বি আহমেদ হানিফ, রাকিব জুয়েল প্রমুখ। সংবর্ধনা প্রদানকালে ছাত্রদের উদ্দেশ্যে কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান তোতা বলেন, তোমরাই এই দেশের ভবিষ্যৎ, তোমরাই পারো এদেশটাকে এগিয়ে নিয়ে যেতে এবং সোনার বাংলায় পরিণত করতে। সরকার পতনের পর সারাদেশে যে ভয়াবহতা দেখা দিয়েছিল সেই অবস্থা থেকে নন্দীগ্রামের মানুষ পরিত্রাণ পেয়েছে। তার অন্যতম কারণ তোমরা তোমাদের ছাত্রদলের নেতৃত্বে যেভাবে নন্দীগ্রামের সাধারণ মানুষদের পাশে প্রহরীর মতো দাঁড়িয়েছো, হিন্দুদের ধধর্মাম্বলীদের ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির পাহারাসহ অসহায়দের আশ্বাস দিচ্ছো এবং দিয়েছো এতে করে গর্ভে আমার বুকটা ভরে গেছে। আমি স্বপ্ন দেখছি তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমরাই আমাদের ভবিষ্যৎ কান্ডারী। তোমাদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল। তোমারা এগিয়ে যাও তোমাদের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে।