1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ : শিশুসহ একই পরিবারের দগ্ধ-৪ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ : শিশুসহ একই পরিবারের দগ্ধ-৪

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৬৫ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্যের (মেম্বার) তালিমুল ইসলাম খাঁনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এঘটনায় শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন, ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৪০), তার স্ত্রী মুক্তা বেগম (৩৫), ছেলে মেহেমিদ খাঁন (৪) ও তাদের বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছে ওবায়দুল খাঁন (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে ইউপি সদস্যের (মেম্বার) তালিমুল তার স্ত্রী সন্তানের সাথে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত অনুমান ২টার দিকে ঘুমিয়ে ছিল। তখন কে বা কারা বাড়ির বাহির থেকে দরজায় সিটকিনিতে লোহার তার দিয়ে আটকিয়ে জানালা দিয়ে ঘরের মধ্যে হয়তো রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহুত্বের মধ্যে পুরো ঘরে আগুন জ্বলে যায়। তখন ইউপি সদস্য ও পরিবারের চিল্লাচিল্লি বাড়ির আসে পাশের লোকজন শুনতে পেরে দেখে তালিমুলের পুরো ঘরে আগুন জ্বলছে। এসময় তালিমুলের ছোট ভাই তাদের বাাঁচাতে গেলে সেই আগুনে দগ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে তাদের সবাইকে বের করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভোরবেলায় তাদেরকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। আহত তিনজনের শরীরের দুই তৃতীয়াংশ পুড়ে গেছে। বর্তমানে তাদের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, সকালে জানতে পারি কাগমারি গ্রামে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে আহতরা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। আমিসহ আমার টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ০৮, তারিখ ১৫/০৮/২০২৪ইং।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com