1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে নিমাইদিঘী আদর্শ কলেজে মহান বিজয় দিবস উৎযাপন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে নিমাইদিঘী আদর্শ কলেজে মহান বিজয় দিবস উৎযাপন

তানভির রহমান, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৮০ বার

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। যথাযথ মর্যাদায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদিঘী আদর্শ কলেজে দিনের শুরুতে সূর্যোদয়লগ্নে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অতঃপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক প্রদানের পর বেলা ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতেই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে প্রাণ বিসর্জন দেয়া শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিমাইদিঘী আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি মোফাজ্জল হোসেন মায়া, অত্র কলেজের অধ্যক্ষ ওসমান গণি, শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দসহ ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ। মহান বিজয় দিবস উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights