1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিএনপির মিছিল থেকে জামায়াত কর্মীদের ওপর হামলা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিএনপির মিছিল থেকে জামায়াত কর্মীদের ওপর হামলা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১০০ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির মিছিল থেকে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। জামায়াতের দাবি, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে গেছে। তারা একত্রে হামলা করেছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন— মো. জয়নাল আবেদীন (৩৫), আনোয়ার আলম (৪০), মোহাম্মদ লিয়াকত (৪২), মিকদাদ হোসেন জায়েদ (২২), মোহাম্মদ তৈয়ব (৪০), মোহাম্মদ এরফান (২৭) ও মোহাম্মদ ইলিয়াস (৫০)।

প্রত্যক্ষদর্শী ও জামায়াতের দলীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার কেরানীহাট এলাকায় বিএনপির মিছিল ও সমাবেশ ছিল। বিকেল ৪টার দিকে ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে বিএনপির একটি মিছিল কেরানীহাটের দিকে যাচ্ছিল। এ সময় হাসমতের দোকান এলাকায় দাঁড়িয়ে থাকা জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালান তারা। এতে জামায়াতের সাতজন কর্মী ও সমর্থক আহত হন।

এ ব্যাপারে জানার জন্য ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কামাল উদ্দিন জানান, আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী এখন বিএনপির সঙ্গে এক হয়েছে। তারা একত্র হয়ে মিছিলে যাওয়ার সময় ইউপি সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। এতে আমাদের সাতজন কর্মী ও সমর্থক আহত হয়েছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘হাসমতের দোকান এলাকায় মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights