
সেচ্ছায় করি রক্তদান প্রতিপাদ্যকে ধারণ করে নন্দীগ্রামে গ্লোডেন ব্লাড ডোনার সোসাইটি ক্লাবের উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৪ আগস্ট নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজারে এই ক্লাবের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গোল্ডেন ব্লাড ডোনার সোসাইটি ক্লাবের উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালিসহ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই সময় উক্ত ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ এনামুল হক (টগর), আলহাজ্ব মোঃ রেজাউল করিম শেখ, আলহাজ্ব মোঃ আসলাম হোসেন, মোঃ আসাদুজ্জামান আসাদ সহ আরো অনেকে। এছাড়া গ্লোডেন ব্লাড ডোনার সোসাইটি ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।