1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার

খুলনায় চোর সন্দেহে সিরাজুল ইসলাম (৪০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
৪ সেপ্টেম্বর বুধবার ভোরে শিরোমনি দক্ষিণপাড়া কালভার্ট মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি যোগীপোল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জামাল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, ৫দিন আগে জাকারিয়া জাকার নামের এক ব্যক্তির ভ্যান চুরি হয়। যোগীপোল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালভার্ট মোড়ের হায়দার নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করা হয়। এসময় তার কাছ থেকে কিছু ভ্যানগাড়ি খোলার চাবি পাওয়া যায়। হায়দারকে মারধোর করলে সে তার সাথে সিরাজ জড়িত বলে জানান। এরপর জাকারিয়া ৭/৮ জন লোক নিয়ে এসে বুধবার ভোর ৫টার দিকে সিরাজের বাড়ির দরজা ভেঙে স্ত্রী ও মেয়েকে মারধোর করে। সিরাজকে ঘুমন্ত অবস্থায় মারতে মারতে তুলে নিয়ে যায়। পরবর্তীতে মাথায় ও চোখের পাশে কুপিয়ে ও মারধর করে হত্যা করে কালভার্ট মোড়ে ফেলে রেখে যায়। আর সিরাজের ঘর থেকে আশা সমিতি থেকে উঠানো ৫০ হাজার টাকা নিয়ে গেছে। ঘরের মাল জিনিসও ভাংচুর করা হয়েছে।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাহিদ হাসান মৃধা  বলেন, যোগিপোল এলাকায় চোর সন্দেহে সিরাজুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি, বিষয়টি তদন্ত চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com