1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খালি মাঠ ছেড়ে দেবোনা, কাল থেকে মাঠে নামবো -হিরো আলম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খালি মাঠ ছেড়ে দেবোনা, কাল থেকে মাঠে নামবো -হিরো আলম

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ বার

ইনশাআল্লাহ, আগামীকাল থেকে মাঠে নামবো। আজ রাতে বগুড়া চলে যাবো। যা হোক নির্বাচন শেষ পর্যন্ত থাকব। খালি মাঠ ছেড়ে দেবো না। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এসব কথা বলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এবার তিনি দলীয় ‘ডাব’ প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন হিরো আলম।

সংসদ সদস্য হিসেবে তিনবার নির্বাচন করার অভিজ্ঞতা তুলে ধরে হিরো আলম বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এটা আমার চতুর্থবার নির্বাচন করা। এর আগে নির্বাচনে আমি হামলার শিকার হয়েছি। আশা করছি, এইবার শিকার হবো না। নির্বাচনেও কারচুপি হবে না।

হিরো আলম ২০১৮ সালের সাধারণ নির্বাচন এবং এ বছরের শুরুতে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন। সবশেষ তিনি অংশ নেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights