1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা পলাশবাড়ীতে শিক্ষকের অপসারণে ছাত্রীদের বিক্ষোভ মিছিল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা পলাশবাড়ীতে শিক্ষকের অপসারণে ছাত্রীদের বিক্ষোভ মিছিল

মোঃ রফিকুল ইসলাম, সদর প্রতিনিধি গাইবান্ধা
  • আপডেট সময়ঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ বার

গাইবান্ধার পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বিএসসির বিরুদ্ধে ৭ ম শ্রেনীর বেশ কিছু ছাত্রীকে উত্যক্ত ও হয়রানির অভিযোগে আজ ৮ সেপ্টেম্বর স্কুলের ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা রংপুর মহাসড়কে অবস্থান নিলে প্রায় ঘন্টা ব্যাপি যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য এ ঘটনায় ১ লা সেপ্টেম্বর রোববার উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বি এম নকিবুল হাসানকে আহবায়ক যথাক্রমে ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করেছে।

অভিযোগে জানাযায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিএসসি শহিদুল ইসলাম প্রতি নিয়ত ৭ম শ্রেনীর ক্লাসে ঢুকে ছাত্রীদের বিভিন্ন ভাবে যৌন হয়রানির করে আসছিলো।একই ঘটনায় এর আগে ও তাকে বিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার করেছিলো কর্তৃপক্ষ। কিন্তু সময়ের ব্যবধানে তিনি চাকুরীতে যোগদান করে একই কাজ চলমান রেখেছে বলে ভুক্তভোগী ছাত্রীরা জানায়।

বিক্ষোভ কারী ছাত্রীরা অভিযোগ করে বলেন তদন্ত কমিটি তিন কার্য দিবসে প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও কোন এক অশুভ শক্তির কারণে দিতে গড়িমসি করছে বলে জানায়।

ছাত্রীরা বলেন দ্রুত তদন্ত রিপোর্ট প্রদান সহ দোষী শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে এর চেয়েও কঠোর থেকে কঠোর তম কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেয়া হবে বলে জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com