1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দুটি কবরস্থান থেকে এক রাতেই ছয়টি মরদেহ চুরি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দুটি কবরস্থান থেকে এক রাতেই ছয়টি মরদেহ চুরি

মোঃ রফিকুল ইসলাম, সদর প্রতিনিধি গাইবান্ধা
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ বার

মহিমাগঞ্জ থেকে এক রাতে দুটি কবরস্থানের ছয়টি কবর থেকে মরদেহ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নতুন কিংবা পুরনো কবর নয়, মাত্র তিন থেকে চার মাস আগে মারা যাওয়া বয়স্ক মানুষদের কবর থেকেই এ মৃতদেহ গুলো চুরি করা হয়েছে।ধারনা করা হচ্ছেগত সপ্তাহের যে কোন রাতের আঁধারে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর ছয়ঘরিয়া গ্রামের একটি পরিবারের দুটি কবরস্থানে এ চুরির ঘটনা ঘটলেও বিষয়টি স্বজনদের নজরে আসে গত শুক্রবার সন্ধ্যায়। এর পর থেকেই শুরু হয় এলাকায় তোলপাড় ।

রবিবার (৮ সেপ্টেম্বর) ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর ছয়ঘরিয়া গ্রামের আকন্দ পরিবারের দুটি কবরস্থানে সম্প্রতি রাতের আঁধারে কে বা কারা ছয়টি কবর খুঁড়ে মরদেহগুলো চুরি করে নিয়ে যায়।
গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে বাঁশঝাড়ের মাঝে দেয়া চার মাস আগে মৃত শুকুর আলী আকন্দ নামের এক বৃদ্ধের কবর খোঁড়া অবস্থায় প্রথম দেখতে পান স্বজনরা। তারপর একে একে এফাজ আকন্দ ও তার স্ত্রী নেছারন, জামিলা বেগম, নইতন নেছা ও হাজরা বেগম নামের পাঁচ মৃত ব্যাক্তির কবর খুঁড়ে মরদেহ বের করে নেয়ার আলামত দেখতে পান তারা।

উপজেলার ছয়ঘরিয়া আকন্দপাড়ার বাসিন্দা মৃত জামিলা বেগমের ছেলে আব্দুল লতিফ আকন্দ জানান, তার মা সহ ছয়জনই তিন থেকে চার মাস আগে মারা গিয়েছেন।

সেখানে আরও পুরনো এবং সাম্প্রতিক বেশ কিছু কবর থাকলেও সেগুলো খোঁড়া হয়নি বা মৃতদেহ চুরি করা হয়নি। চুরির পর মাটি দিয়ে ঢেকে রাখলেও আমরা পূনরায় সম্পূর্ণ কবর খুঁড়ে মরদেহ চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি।

ঘটনার সত্যতা শিকার করে মৃত শুকুর আকন্দের ছেলে মাওলানা আব্দুল আউয়াল বলেন, এ ঘটনায় শঙ্কিত থাকলেও তারা এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করেননি।

এ ঘটনায় আশপাশের অন্যান্য কবরস্থানেও একই ঘটনার পূনরাবৃত্তির আশঙ্কা করছেন এলাকার লোকজন।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান কবর খুঁড়ে মরদেহ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com