1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের ২০৩ বোতল ফেনসিডিলসহ আটক ১ - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:০৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের ২০৩ বোতল ফেনসিডিলসহ আটক ১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ বোতল ফেনসিডিলসহ আশরাফুল আলম ওরফে আঙ্গুর (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি গ্রাম থেকে তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

আটক ওই যুবক জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী (বাউসামারী) গ্রামের মৃত মজিবুর রহমান এর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় ছাত্র-জনতা গোপন সূত্রে জানতে পারে ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে একদল মাদক চোরাকারবারি সীমান্তের কাছে অবস্থান করছে। পরে তারা মানিককাজি-বাউসারি সড়কে অবস্থান টের পেয়ে রোববার রাত সাড়ে বারোটার দিকে আন্তর্জাতিক মেইন সীমানা পিলার নম্বর ৯৫৪ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক চোরাকারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আশরাফুল আলম ওরফে আঙ্গুরকে আটক করে তার স্বীকারোক্তি মোতাবেক বস্তা থেকে ২০৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা ফেনসিডিলসহ আটক ওই যুবককে শিংঝাড় ক‍্যাম্পের বিজিব টহল দলের সদস‍্যদের কাছে হস্তান্তর করে।

সোমবার বিজিবি বাদী হয়ে আটক ওই যুবকসহ ৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন‍্যান‍্য আসামিরা হলো খাটামারী গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. সাজু (৩২), বাগভান্ডার (সোনাতলী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪০), তারা দুজনেই কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার বাসিন্দা।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com