
যশোরের অভয়নগরের উপজেলার শিল্প বন্দর নগরীর পৌরসভার ২ নং ওয়ার্ড মশরহাটী গ্রামের ভৈরব ব্রিজের পাশে বসতবাড়িতে রাত সাড়ে ১২ টার সময় একদল সন্ত্রাসী প্রবেশ করে রাতের আধারে ৩ জনকে কুপিয়ে ফেলে রেখে যায়। বাড়ির লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে মতিয়ার বিশ্বাস (৪৫) কে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
মারাত্মক জখম অবস্থায় অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
আহতরা হলেন, একই গ্রামের আঃ হালিম (৩৪) ও মনিরুল ইসলাম (৩৮)।
নিহতের স্ত্রী মিম খাতুন জানান, একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্বামীকে পাশের বাড়ির হালিম ও মনিরুলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার স্বামী মতিয়ার প্রাণ বাঁচাতে দৌঁড়ে পালাতে গেলে সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে দিয়ে আবারও কোপাতে থাকে। আমার স্বামীর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তার নাড়িভুড়ি বের হয়ে যায়। অপর দুইজনকে একই ভাবে কুপিয়ে ফেলে রেখে যায় সংঘবব্ধ সন্ত্রাসীরা। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মতিয়ারকে মৃত ঘোষণা করে ও অপর দুইজনকে খুলনা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। তাদের অবস্থা আশংঙ্কাজনক। অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলামের নিকট জানতি চাইলে তিনি বলেন,খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান শুরু করা হয়েছে।