1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি ও বিএসএফের সৌজন্য মূলক পতাকা বৈঠক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি ও বিএসএফের সৌজন্য মূলক পতাকা বৈঠক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:  মোঃ জাকারিয়া হোসেন 
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে চোরাচালান বন্ধ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাওডোর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির ১৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের ২৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব ১৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী কৌশলেস রায়।

বৈঠকে একে অপরের সহযোগিতায় সীমান্ত হত্যা বন্ধসহ অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা জোরদার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।

কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় উভয় পক্ষ সম্মত হন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights