1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় দৃর্বৃত্তদের হামলায় ইউপি সদস্যের মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় দৃর্বৃত্তদের হামলায় ইউপি সদস্যের মৃত্যু

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৫৩ বার

গাইবান্ধা সদর উপজেলায় মোস্তাক আহম্মেদ (৫০) নামের এক ইউপি সদস্যের উপর দৃর্বৃত্তদের হামলার ঘটেনা ঘটেছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে এই সদস্যের । এমন দাবি তুলেছেন স্বজনরা।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন- মোস্তাক আহম্মেদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মোস্তাক আহম্মেদ খোলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও এই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মোস্তাক আহম্মেদ বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে কাবিলের বাজার থেকে মোটরসাইকেল করে খোলাহাটিতে তার বাড়ির দিকে যাচ্ছিলেন।  পথিমধ্যে দাড়িয়াপুর কৈমারা ব্রিজের কাছে এলে দুর্বৃত্তরা তার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করেছে। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তিসহ মোস্তাক আহম্মেদ গুরুতর আহত হয়। এ অবস্থায় দুজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসকরা মোস্তাক মেম্বরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের পিতা সিরাজুল ইসলাম জানান, তার ছেলে মোস্তাক মেম্বরকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com