1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নে মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নে মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৪ বার

‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কমান্ডার হাসিব এর নেতৃত্বে শনিবার ০৫-১০-২০২৪ ভোর রাতে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা এলাকা থেকে মোঃ মেজবা উদ্দিন এবং মোঃ বাহারুল শিকদারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে ইয়াবা, ২ কেজি ২০০ গ্রাম গাঁজা , দেশীয় মদ , দেশীয় অস্ত্র (০৯ টি রামদা , চাকু ০১টি, বল্লম ০৮টি ) , নগদ ৩৫,৬৯০ টাকা এবং ১১টি মোবাইল ফোনসহ আটক করা হয়।
এদের নামে তেরখাদা থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
পরবর্তীতে উদ্ধারকৃত টাকা , গাঁজা , মোবাইল ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ সময় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে , বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com