1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাগেরহাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমাণ মূল্যবান সরঞ্জামাদি উদ্ধারপূর্বক সংঘবদ্ধ চোর চক্রের মুলহোতাসহ ০৩ জনকে আটক করে র‍্যাব-৬ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:১৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাগেরহাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমাণ মূল্যবান সরঞ্জামাদি উদ্ধারপূর্বক সংঘবদ্ধ চোর চক্রের মুলহোতাসহ ০৩ জনকে আটক করে র‍্যাব-৬

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৬৪ বার

র‌্যাব-৬, (সদর কোম্পানি) খুলনা, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কেপিআই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিআইএফপিসিএল কোম্পানীর বিপুল পরিমান মূল্যবান সরঞ্জামাদি চুরি হয়ে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে, র‌্যাব-৬, (সদর কোম্পানি) খুলনা, এর একটি আভিযানিক দল উক্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামাদি উদ্ধার এবং উক্ত কর্মকান্ডের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে নিয়মিত যানবাহন তল্লাশীসহ অভিযান পরিচালনা করে আসছে।
গত ২২ অক্টোবর ২০২৪ ইং আনুমানিক রাত ১১.১০ ঘটিকায় র‌্যাব-৬, (সদর কোম্পানি) খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কেএমপি, খুলনার সদর থানাধীন, ২৪ নং ওয়ার্ড সাত রাস্তার মোড়, কেডিএ এভিনিউ পূবালী ব্যাংকের পশ্চিম পার্শ্বে শান্ত রেন্ট এ কারের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সোহাগ হাসান(৩৩), পিতা- ইশারাফ শেখ, ২। মোঃ মামুনুর রশিদ(৩৮), পিতা- মৃত বদর উদ্দিন শেখ, উভয় সাং- বাগমারা, থানা- রূপসা, জেলা- খুলনা এবং ৩। মোঃ হাসান শেখ(৩২), পিতা- মোঃ আনিচ শেখ, সাং- ফেরীঘাট, ২০ নং ওয়ার্ড, থানা- সোনাডাঙ্গা, কেএমপি, খুলনাদেরকে গ্রেফতার করেন। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের নিকট হতে চুরিকৃত মালামাল লোহার সরাঞ্জামাদি-২০৫০ কেজি, উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য – ১,০২,৫০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার চোর চক্রের সদস্য। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একটি চুরি মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com