1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ সফল ভাবে অনুষ্ঠিত হচ্ছে - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ সফল ভাবে অনুষ্ঠিত হচ্ছে

স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন
  • আপডেট সময়ঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার

টাঙ্গাইলের ধনবাড়ীতে চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ধারাবাহিক ভাবে সফলতার সাথে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে । গতকাল দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করেন ঝাওয়াইল ফুটবল একাদশ বনাম নাটোর ফুটবল একাদশ । ধনবাড়ী সরকারি কলেজ মাঠে কানায় কানায় পূর্ণ দর্শকের উপস্থিতিতে বিকেল চারটায় খেলা শুরু হয় । ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি কলেজ মাঠে দুই দল খেলোয়াড়ের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করে খেলা শুরুর শুভ সূচনা করেন । তিনি বলেন খেলাধুলা মানুষের মন এবং স্বাস্থ্যকে সুস্থ রাখে । চালাষ ক্রীড়া চক্রের খেলাধুলার এই বিশাল আয়োজন অন্যান্য সংগঠনের জন্য উদাহরণ হয়ে থাকবে । খেলাধুলার পাশাপাশি চালাষ ক্রীড়া চক্রের সকল সদস্যদের প্রতি তিনি সামাজিক সেবা মূলক কর্মকান্ড ব্যাপক ভাবে বৃদ্ধি করতে উৎসাহিত করেন । এসময় হাফেজ খাইরুল ইসলাম মুন্সির সাথে ছিলেন চালাষ ক্রীড়া চক্রের সভাপতি রোকনুজ্জামান রোকন, সম্পাদক আলমগীর হোসেন, ধনবাড়ী উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ, বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান , ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) , সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক রুবেল আহমেদ , সাংবাদিক তাসিন রহমান সহ চালাষ ক্রীড়া চক্রের সকল সদস্য । ফুটবল খেলার ফলাফল ঝাওয়াইল ফুটবল একাদশ গোল এবং নাটোর ফুটবল একাদশ গোল । অত্যন্ত সুষ্ঠ ভাবে চালাষ ক্রীড়া চক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়ে আসছে । উল্লেখ্য চালাষ ক্রীড়া চক্র সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে এলাকার যুবসমাজকে ক্রীড়া মুখী করে থাকে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com