1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযান, মাদক ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযান, মাদক ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৬৬ বার

খুলনার তেরখাদায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাজ্জাত মোল্লা আটক হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নাঈম-উল-হক এর নেতৃত্বে ১৬ জন সদস্য নিয়ে তেরখাদার অর্জুনা বলর্দ্বনা মাটিয়ারকুল ব্রিজ সংলগ্ন একটি বাগান বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় আদমপুর গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী হাজ্জাত মোল্লাকে আটক করেছেন।

হাজ্জাত মোল্লার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ২৫ পিস ইয়াবা , ১টি রামদা , ১টি সুইচ গিয়ার , ১ টি চাকু , ২ টি টর্চ লাইট , ১ টি মোটরসাইকেল এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যৌথবাহিনীর অপারেশনে বাংলাদেশ পুলিশ সদস্যরাও অংশ নেয়।
এর আগে ২২ অক্টোবর নৌবাহিনীর সদস্যরা হাজ্জাত মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ১৫৮ পিস ইয়াবা , ১ টি রাম দা , নগদ ৪০৭০ টাকা ও মাদক সেবনের সরঞ্জামসহ তার স্ত্রী ডেইজী বেগম ও পুত্র মোঃ মেহেদী হাসান রাজুকে আটক করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com