
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫শে ডিসেম্বর) রাত ৭.০০ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা মাঝাপাড়ায় ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ (রশিদুল) এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ।
পথসভায় আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সহিদ আহম্মেদ সান্তু, আসমা সিদ্দিকা বেবী, জেলা পরিষদ সদস্য মনজুর আহমেদ ডন, মেহেরুন আকতার পলিন, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ময়নুল ইসলাম প্রমুখ সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, ‘আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মাঝে অনেক তফাৎ। যার রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও বেশি অগ্রসর হবে। তাই, আগামী ৭ই জানুয়ারীর নির্বাচনে তার প্রেরিত প্রার্থী হিসেবে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আমার অসমাপ্ত কাজগুলো শেষ করে স্মার্ট ডোমার ও ডিমলা গড়তে আপনারা সহযোগিতা করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।’
পরবর্তীতে আরও দুটি পথসভায় যোগ দেন নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরণীগঞ্জ বাজার, কালীতলা ও নীলাহাটি বাজারে পথসভায় বক্তব্য রাখেন তিনি।