1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নে জমি ক্রয়বিক্রয়ের দন্দে কয়েকটি গ্রামের শতশত মানুষের চলাচল বন্ধের আশংকা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নে জমি ক্রয়বিক্রয়ের দন্দে কয়েকটি গ্রামের শতশত মানুষের চলাচল বন্ধের আশংকা

মোঃ রফিকুল ইসলাম রাফিক, সদর প্রতিনিধি গাইবান্ধা
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৪৪ বার

গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নে জমিক্রয় বিক্রয়ের দন্দে গ্রামের শতশত মানুষের চলাচল বন্ধের আশংকা দেখা দিয়েছে। বিক্রিত জমি সংলগ্ন উত্তর পাশে পুর্বপশ্চিম বরাবর ইউনিয়ন পরিষদের চলাচলের রাস্তাটি ঐ জমির অধীন বলে রাস্তা দখল করে সেখানে ঘিরে ফেলার পঁয়তারা করছে জমি বিক্রেতার প্রতিপক্ষ লোকজন এর ফলে পশ্চিম কোমর নই গ্রাম থেকে প্রতিদিন শহরে চলাচলকারী শতশত অধিবাসীদের যাতায়াত বন্ধ হতে পারে বলে স্থানীয়রা অভিযোগ করেছে।
ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানায়, গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নের মৃত আলাল উদ্দিনের ছেলে শফিউল ইসলাম(৫৫)এর নিকট বসতবাড়ী নির্মানের জন্য জমি কিনে বিপাকে পড়েছেন ঐ গ্রামের ক্রেতা ফুলমিয়ার পুত্র মশিউর মিয়া(৩৫)।খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই মৌজায় জেএল নং১৯১ এর ৩০৮৫ খংএর ৪৪ দাগ নং এর ৭.০৫ শতাংশ জমি ক্রয়ের পর সেখানে বশতবাড়ী নির্মানের উদ্যোগ নিয়ে জমিতে থাকা গাছগাছালি ও বাশঝাড় কাটার জন্য গেলে শফিউল ইসলামের বড় ভাই জাহিদুল গণরা বাধাপ্রদান করে ভুয়া স্বত্ব দাবী করে মশিউর মিয়াকে বাড়ী করা হতে বিরত থাকতে ভয়ভীতি হুমকী ও চাপ সৃষ্টি করছে। এঘটনায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ একটি শালিসে উভয় পক্ষের জমিজমা সংক্রান্ত দলিল, খতিয়ান, খারিজ ইত্যাদি পরীক্ষা করে ঐ জমি শফিউল ইসলাম মশিউর মিয়ার কাছে বিগত ১২/০৯/২০২৪ ইং তারিখে কবলামূলে বিক্রি করেছে মর্মে রায় দেয়। এবং মশিউর মিয়াকে ঐ স্থানে তার বাড়ীঘর নির্মানের নির্দেশ দেয়। অন্যদিকে জাহিদুল ইসলাম গন্যমান্য ব্যক্তিবর্গের নির্দেশ ঠেকাতে আদালতে ঐ জমির স্বত্ব দাবী করে একটি মামলা দায়ের করেছে জানিয়ে সেখানে প্রবল বাধা সৃষ্টি করে চলেছে। এমনকি মশিউর তার বড়ভাই জমি বিক্রেতা শফিউরকে নির্য্যাতন করে বাড়ী থেকে বের করে দেয়। শফিউল ইসলাম জাহিদুল গণদের ভয়ে পালিয়ে গিয়ে নিরুদ্ষ্টি জীবন যাপন করছে।সম্প্রতি জাহিদুল গণরা ক্রয়কৃত ঐ জমি সংলগ্ন উত্তর পাশে পুর্বপশ্চিম বরাবর ইউনিয়ন পরিষদের চলাচলের রাস্তাটি তাদের জমির দাগের অধীন বলে রাস্তাটিা দখল করে সেখানে ঘিরে ফেলার পঁয়তারা করছে এর ফলে পশ্চিম কোমর নই গ্রাম থেকে প্রতিদিন শহরে চলাচলকারী শতশত অধিবাসীদের যাতায়াত বন্ধ হতে পারে বলে স্থানীয়রা অভিযোগ করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com