
জিয়া ব্রিগেড কেন্দ্রীয় কমিটির সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বি.এন.পির সদ্যসাবেক যুগ্ম আহবায়ক- ব্যারিস্টার আবুল হোসেন এর নেতৃত্বে ময়মনসিংহের ভালুকায় ৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন- উপজেলা বিএনপির একাংশ। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্যারিস্টার আবুল হোসেনের নেতৃত্বে ইসলামী ব্যাংক এর সামনে থেকে রেলি শুরুকরে স্মৃতিসৌধ চত্বরে এসে আবুল হোসেন সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।