1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় বড় ভাই কে খুনের মামলায় ছোট ভাই আরিফ বিল্লাহকে মৃত্যুদণ্ড - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় বড় ভাই কে খুনের মামলায় ছোট ভাই আরিফ বিল্লাহকে মৃত্যুদণ্ড

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার

 

গাইবান্ধায় ভাত খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই শহিদুল ইসলাম খুনের ঘটনার মামলায় অভিযুক্ত ছোট ভাই আরিফ বিল্লাহকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। গত ২০২১ সালের ১৬ নভেম্বর জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় এ ঘটনা ঘটেছিল। মামলাটির দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের বিচারক আতিকুর রহমান ১৪ নভেম্বর বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ সাংবাদিকদের নিকট এ রায়ে সন্তোষ প্রকাশ করলেও । মামলার আসামী পক্ষের আইনজীবি এ্যাড. আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু অসন্তোষ প্রকাশ করেন এবং উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

এ মামলার এজাহার সুত্রে জানা যায়,গত ২০২১ সালের ১৬ নভেম্বর জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় পারিবারিক কলহের জেরে সামান্য ভাত খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই আরিফ বিল্লাহ এবং মা হামিদা বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রাইস কুকারে লাথি মারলে উপরের অংশ ভেঙ্গে যায়।পরে বড় ভাই শহিদুল ইসলাম ছোট ভাইয়ের কাছে রাইস কুকার ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে ছোট ভাই আরিফিবিল্লাহ উত্তেজিত হয়ে বারান্দায় থাকা কাঠের বাটাম দিয়ে বড় ভাই শহিদুল ইসলামের মাথায় আঘাত করে। এতে বড় ভাই শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর বড় ভাই শহিদুল ইসলাম মৃত্যুবরন করেন। এঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে গত ২০২১ সালের ২০ নভেম্বর এ সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় নিহত ও দণ্ডপ্রাপ্ত আসামীর বাবা ও মাসহ মোট ২০ জন স্বাক্ষী ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com