1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান( ভারঃ) কর্তৃক জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান( ভারঃ) কর্তৃক জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৪৬ বার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউপির চেয়ারম্যান( ভারঃ) রাহিদুল ইসলাম বাবু কর্তৃক জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর রোববার সন্ধ্যায় স্থানীয় তিনমাথা মোড়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন ওই ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য আনারুল ইসলাম ঠান্ডা তার লিখিত বক্তব্যে বলেন, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে ইউপি চেয়ারম্যান(ভারঃ) রাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে জামায়াত নেতা গোলাম মোস্তফা,সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার,মানিক সরকার,শরিফুল ইসলাম, মাহমুদসহ ২৫-৩০ টি মোটরসাইকেলযোগে তার বাড়ীতে উপস্থিত হয়ে জীবন নাশের হুমকিসহ বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেন। একই ভাবে ইউপি সদস্য তোতা মিয়ার বসতবাড়ীতে উপস্থিত হয়ে ভয়ভীতি দেখিয়ে তারও স্বাক্ষর নেন। পরে বিষয়টি নিয়ে অন্যান্য ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করলে তারা আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য তোতা মিয়া,আবুল কালাম আজাদ,আজাদুল ইসলাম,নওশা সরকার,ফিরোজ মিয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com