1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার

 

তেরখাদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে (২০২৪-২৫) অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল্লাহ।

একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার প্রিয়াংকর কুন্ডু , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দে বসাক , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা সমাজ সেবা অফিসার শেখ মনিরুজ্জামান , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান , উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম , কৃষক প্রতিনিধি মোঃ সাবু মোল্যা। উপজেলার ৬ ইউনিয়নে ৫ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights