1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে ব্যতিক্রমি বই ও শীতবস্ত্র বিতরণ উৎসব - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে ব্যতিক্রমি বই ও শীতবস্ত্র বিতরণ উৎসব

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২২২ বার

মোঃ খলিলুর রহমান (নীলফামারী জেলা প্রতিনিধি)

১ জানুয়ারি ২০২৪ বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও শীতবস্ত্র বিতরণ করে প্রশংসিত প্রত্যন্ত অঞ্চলের র্নিমিত নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা রণচণ্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোজাফফর হোসেন। বছরের শুরুতে নতুন বইয়ের পাশাপাশি শীতবস্ত্র পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। আজ ১ জানুয়ারি ২০২৪ইং রোজ: মঙ্গলবার বেলা ১২ টায় রণচণ্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে নতুন বই ও শীতবস্ত্র বিতরণের মধ্যে আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার এম এম আশিক রেজা,আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম নুরুল আমিন শাহ্, মোঃ মোখলেছুর রহমান (বিমান), চেয়ারম্যান, ৭নং রণচণ্ডী ইউনিয়ন পরিষদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ্, আহবায়ক, বই বিতরণ কমিটি, রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসা। রণচন্ডী বসুনিয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোজাফফর হোসেন বলেন আমার মাদ্রাসার মোট শিক্ষার্থী ৪৯১ জন। অদ্যবদি ৭/৮ বছর যাবত দাখিল পরীক্ষায় ১০০% শত ভাগ পাস সহ এবারে জিপিএ- ৫ পেয়েছে ২জন। আমার মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের তাই গত বছর আমি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করি। এবারে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ১৫০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এবারে মহিলা ফুটবল লীগে আমার মাদ্রাসা জেলা চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে। সবাই আমাকে দোয়া করবেন যাতে যেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ সহ এই কাজ অব্যহত থাকে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights