1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আইনজীবী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আইনজীবী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ

রমজান আলী, বান্দরবান জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৪৮ বার

 

আইনজীবী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পার্বত্য জেলার বান্দরবানের বিক্ষোভ চট্টগ্রাম আদালতে সরকারি পক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে বান্দরবান জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ মুসল্লীদের পক্ষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এশার নামাজ শেষে রাত জেলা কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড় জিরো পয়েন্টে এসে সমাবেশ করে বিক্ষুব্ধ জনতা। সমাবেশে বক্তব্য রাখেন, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা’র অধ্যক্ষ বদরুল হক জেলা জর্জ কোট জামে মসজিদে খতিব মুজিবুল হক, এবং বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষে আসিফ ইকবাল। বাংলাদেশ থেকে ‘ইসকন’ সংগঠনকে চিরদিনের জন্য নিষিদ্ধ কারার দাবি জানিয়ে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ইসকন সংগঠনকে পালন পালন করে আসছে। স্বৈরশাসকদের পূণরায় ক্ষমতায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে তারা একজন মুসলমান আইনজীবীকে পরিকল্পিত ভাবে হত্যার করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। যারা আইনজীবী হত্যা করেছে তাদের ২৪ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য: গত ২৫নভেম্বর সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিম্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন। সড়কপথে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত এই সংগঠককে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয়। সোমবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়। আজ দুপুরে চট্টগ্রাম আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com