1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবপুরে স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবপুরে স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা
  • আপডেট সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার

 

নরসিংদীর শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা:ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফারিজানূর এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম ,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ প্রমুখ।

জানা গেছে, ২০০৭ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত উপজেলার ০৯ টি ইউনিয়নের নাগরিকদের স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। কতৃর্পক্ষ লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম উদ্যোগ নেয়া হয়। স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ এবং চোখের আইরিশ সহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উপজেলার ০৯ টি ইউনিয়ন ও ০১টি পৌরসাভায় পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com