1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হজযাত্রীদের টাকা উত্তোলনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হজযাত্রীদের টাকা উত্তোলনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার

আগামী বছর ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক মানুষদের টাকা তোলার সময় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক যেসব আমানতকারী ব্যাংকে অর্থ আমানত রেখেছে বা কোনো স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছে এবং বর্তমানে ওই অর্থ হজে যাওয়ার জন্য উত্তোলন করতে চাচ্ছে, তাদের অর্থ উত্তোলনে যেন কোনোরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়।

ব্যাংকগুলোর উদ্দেশ্যে চিঠিতে আরও বলা হয়, ব্যাংকের বিভিন্ন শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিগুলোর হজ কার্যক্রমের জন্য নির্ধারিত হিসাব নম্বর রয়েছে। এই ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং এয়ারলাইন্স টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেওয়া হচ্ছে। উল্লিখিত হিসাবসমূহে জমাকৃত অর্থের প্রায় ৫০ শতাংশ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পাঠাতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com