1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ময়না বিবি মহিলা কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ময়না বিবি মহিলা কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার

মহিলা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত গাইবান্ধা জেলার ভিত্তিক সংগঠন ময়না বিবি মহিলা কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার মহিলা সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান, সদস্যদেরকে স্বাবলম্বী ও বাল্যবিবাহ রোধে সচেতনতা বিষয়ে এক আলোচনা সভা সংস্থার সভানেত্রী মোছাঃ কল্পনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
৫ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ সকাল ১১ ঘটিকায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফ। তিনি বলেন সমাজের অবহেলিত এবং পিছিয়ে পড়া নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং সচেতনতার সচেতনতা গড়ে তুলতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মোয়াজ্জেম হোসেন আকন্দ, প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব, গাইবান্ধা জেলা শাখা‌। গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মিন্টু, কমরেড রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাবেক সভানেত্রী মোছাঃ নাজমুননাহার বেগম, সাবেক সাধারণ সম্পাদীকা মোছাঃ বিথী বেগম, গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বাবলু মিয়া আকন্দ সমিতির নেত্রী মোছাঃ ফরিদা বেগম, খালেদা বেগম প্রমুখ।
যার নামে এই সংগঠন সেই মহীয়সী মা বৃদ্ধা ময়না বিবি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com