1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে প্রশিক্ষকের অপসারণের দাবীতে অবস্থান কর্মসূচী পালিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:০২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে প্রশিক্ষকের অপসারণের দাবীতে অবস্থান কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার

নীলফামারীর পিটিআইয়ের শরীর চর্চা প্রশিক্ষক শামসুল হকের অপসারণের দাবীতে অবস্থান কর্মসূচী করেছে বিটিপিটির প্রশিক্ষণার্থীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিতে আসা ৮৯জন সহকারী শিক্ষক-শিক্ষিকা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, মাহিদুল ইসলাম, রুহুল আমিন, রিপন মিয়া, আমিনা রহমান বৈশাখী, ওয়াজেদ আলম রানা, গোলাম রব্বানী। বক্তারা প্রশিক্ষক শামসুল হকের বিরুদ্ধে শিক্ষক হয়রানি, হেনস্থা, ভীতিপ্রদর্শনসহ অসৌজন্যমূলক অচরণের অভিযোগ তুলেন।
চলতি বছরের ২রা ডিসেম্বর থেকে প্রশিক্ষণার্থীরা উক্ত প্রশিক্ষকের অপসারনের দাবী জানিয়ে আসছে। এবিষয়ে প্রশিক্ষণ নিতে আসা সহকারী শিক্ষক-শিক্ষিকারা পিটিআইএর সুপারিনটেনডেন্ট বরাবর লিখিত দেন। সুপারিনটেনডেন্ট মুঠোফোনে সাংবাদিকদের জানান, তাদের লিখিত অভিযোগটি উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। আমি প্রশিক্ষক শামসুল হককে অন্যত্র বদলীর সুপারিশ করেছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com