1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তীব্র শীত আর ঘন কুয়াশায় গাইবান্ধায় জনজীবন বিপর্যস্ত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তীব্র শীত আর ঘন কুয়াশায় গাইবান্ধায় জনজীবন বিপর্যস্ত

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার

 

তীব্র শীত আর ঘন কুয়াশায় গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচ- ঠা-ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের সংখ্যা। গতকাল বুধবার দুপুর দিকে সূর্যের মুখ দেখা গেলেও তাতে কোনো উত্তাপ ছিল না। ঘন কুয়াশার কারণে ব্রহ্মপুত্র-যমুনাসহ অন্য নদ-নদীতে নৌযান চলাচল বিঘিœত হচ্ছে।
সড়ক ও রেলপথে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে মোটর সাইকেল, অটোবাইক, ট্রেন ও অন্য যানবাহন। এদিকে, তীব্র ঠা-ায় জমিতে কাজ করতে পারছেন না জেলার কৃষকরা। অব্যাহত ঘন কুয়াশা ও রোদ না থাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ক্ষেতের সরিষা ও বোরো ধানের চারা। হলুদ রং ধারণ করছে ধানের চারা এবং সরিষার ফুলের গাছগুলো রোগাকান্ত হয়ে পড়ছে।
অন্যদিকে প্রচ- শীতের কারণে ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়ানসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জেলার সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের সংখ্যা বাড়ছে। এছাড়া গরম কাপড়ের অভাবে শীত নিবারণে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল মানুষ। ফলে শহরের গাউন মার্কেটগুলোতে শীতের কাপড় কেনার জন্য মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights