পলাশবাড়ী উপজেলাতে কৃষক লীগের নেতার গাড়ী ভাংচুর

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে কালিবাড়ী বাজার রোডে এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপির বাসার সামনে তার আপন ছোট ভাই ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুলের ব্যক্তিগত গাড়ী ভাংচুর করে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

আজ শনিবার বিকালে কালি বাড়ী বাজারে রোডে হরতাল সমর্থনে একটি ঝটিকা মিছিল থেকে ঢিল ছোড়ে গাড়ী গ্লাস ভাংচুর করে এসময় বিএনপির নেতাকর্মীরা স্মৃতি এমপির বাসায় ও বাসার গেটে ইটপাটকেল ছুড়ে মারে। পরে পুলিশ ও বিজিবিসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন জানান,এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এর আগে দুইজন বিএনপি কর্মীকে কে আটক করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

পলাশবাড়ী উপজেলাতে কৃষক লীগের নেতার গাড়ী ভাংচুর

আপলোডের সময় : 12:15:24 pm, Sunday, 7 January 2024