1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বেনাপোলে ১৫ লক্ষাধিক টাকার মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বেনাপোলে ১৫ লক্ষাধিক টাকার মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, কম্বল, শাড়ি, থ্রিপিচ এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান,গতকাল বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, কাশিপুর বিওপি, পাঁচপীরতলা বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ১৫ লাখ ১৬ হাজার ২শ’ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, কম্বল, শাড়ি, থ্রিপিচ এবং বিভিন্ন কসমেটিক্স সামগ্রী আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারীরা মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com