মাদারীপু‌রে আধিপত্যের কেন্দ্র করে বাবা ছেলেসহ নিহত – ৩

মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে আধিপত‌্যকে কেন্দ্র করে সংঘ‌র্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ ৩ জন নিহত হয়েছে।এতে অন্তত আরও ১০ জন আহত হয়েছে।
পুলিশ সুপার মোঃ সাইফুজ্জুমান জানান,বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপ‌জেলার বাশগা‌ড়ি ইউনিয়‌নে এ সংঘর্ষ চলে।
নিহতরা হলেন,উপ‌জেলার বাশগা‌ড়ি ইউনিয়নের ৮ ওয়ার্ডের আখতার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার। অপরজন হলেন, আক্তার শিকদারের সমর্থক সিরাজ চৌকিদার।
স্থানীয়দের বরাতে পু‌লিশ সুপার বলেন, বাশগা‌ড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম‌্যান মোস্তা‌ফিজুর রহমান সুম‌নের সঙ্গে দীর্ঘদিন ধ‌রে এলাকায় আধিপত‌্য বিস্তার নি‌য়ে আক্তার শিকদা‌রের বি‌রোধ চলে আসছিল। এ নি‌য়ে এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার মামলায় আক্তার শিকদার ও তার প‌রিবার দীর্ঘদিন ধরে এলাকা ছিলেন না।এর মধ্যে বৃহস্পতিবার রাতে আক্তার শিকদার ও তার ছে‌লে মারুফ শিকদার এলাকায় ফিরে আসেন। এ সময় ইউপি চেয়ারম‌্যান মোস্তা‌ফিজুর রহমা‌নের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দি‌য়ে তার নিজস্ব পোষা বাহিনী জ‌ড়ো করেন। পরবর্তীতে দুই পক্ষের লোকজন রাতভর দফায় দফায় সংঘ‌র্ষে জড়ায়। এ সময় অনেক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। সংঘ‌র্ষে ধারা‌লো অস্ত্রের আঘা‌তে আক্তার শিকদার ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে মারুফ শিকদারসহ বেশ কয়েকজনকে উদ্ধার ক‌রে হাসপাতালে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে।পরে সেখানে চিকিৎসক মারুফ ও শরিদ চৌকিদার কে মৃত ঘোষণা করেন।
এলাকার প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে পু‌লিশ, র‌্যাব ও সেনা বা‌হিনী মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে বলেও জানান পুলিশ সুপার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

মাদারীপু‌রে আধিপত্যের কেন্দ্র করে বাবা ছেলেসহ নিহত – ৩

আপলোডের সময় : 06:52:06 pm, Friday, 27 December 2024