1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সরকারি রাস্তার গাছ চুরির দায়ে সলঙ্গায় বিএনপি নেতা মুকুলকে দলের সব পদ থেকে অব্যাহতি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সরকারি রাস্তার গাছ চুরির দায়ে সলঙ্গায় বিএনপি নেতা মুকুলকে দলের সব পদ থেকে অব্যাহতি

মোঃ লুৎফর রহমান লিটল, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৫৬ বার

 

সিরাজগঞ্জের সলঙ্গায় আ’লীগ নেতাকে সাথে নিয়ে বিএনপি নেতা সরকারি রাস্তার গাছ চুরি করে বিক্রি করায় গত কয়েকদিনে জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। সেই নিউজের আলোকে গত ৩ জানুয়ারি সলঙ্গা থানা বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া যায়। গতকাল শনিবার থানা বিএনপির নির্দেশিত হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সরকারি রাস্তার গাছ চুরি করে বিক্রি করার দায়ে থানা বিএনপির দলীয় প্যাডে দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান সুমনের স্বাক্ষরিত অব্যাহতি পত্রে সলঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদসহ ফেরদৌস জামান মুকুলকে সাময়িক বরখাস্ত (অব্যাহতি) প্রদান করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com